
চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ নিজ বাসভবনের এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি জানান, ইতিমধ্যে আমাদের ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর কাঞ্চননগরসহ বিভিন্ন এলাকায় আমাদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনার বরাবর জিডি করেছি। স্বৈরাচারের আমলে নির্যাতিত ত্যাগী নেতা নাসির উদ্দিন বিপ্লবকে যৌথ বাহিনীরা ধরে এনে ভূজপুর থানায় হস্তান্তর করেছে। যা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ থাকলে আইন-শৃঙ্খলা বাহিনীকে যাচাই-বাছাই স্বপক্ষে ব্যবস্থা নেয়ার জন্য তিনি অনুরোধ জানান। আমাদের প্রতিপক্ষ সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র মামলার আসামি হত্যা মামলার আসামিদেরকে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছিল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আমাদের নেতাকর্মীদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং নির্বাচনে যাতে তারা ভোট চাইতে না পারে সেজন্য বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পূর্বকোণ/পিআর