
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান তানজিম ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট আহমদ কবির করিম জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় গণঅধিকার পরিষদের প্রার্থী নাজিরহাট পৌরসভাস্থ প্রার্থী সরোয়ার আলমগীরের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
অপরদিকে গতকাল ৯ ফেব্রুয়ারি রাতে ফটিকছড়ি পৌর সদরে জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী আহমেদ কবির করিম নির্বাচন হতে সরে দাঁড়ান। সরে দাঁড়ানো উভয় প্রার্থী কোন চাপে পড়ে নয়, বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ায়িছেন বলে জানান।
পূর্বকোণ/পিআর