চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর সমর্থনে বিশাল গণমিছিল

সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর সমর্থনে বিশাল গণমিছিল

সাতকানিয়া সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ

নির্বাচনী প্রচারণার শেষদিনে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রচারণায় সাতকানিয়ার বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকা মানুষের ঢলে রূপ নেয় জনসমুদ্রে।

 

বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী মিছিলোত্তর সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল ব্যানার, ফেস্টুন এবং দাঁড়িপাল্লা প্রতীকের বিভিন্ন উপকরণ নিয়ে মূল সমাবেশে সমবেত হয়। এতে বৃদ্ধ-তরুণসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

চট্টগ্রাম-১৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, তিনি সাতকানিয়া-লোহাগাড়ার সন্তান হিসেবে অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চান। তিনি এলাকার উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

 

তিনি তাঁর বক্তব্যে সাতকানিয়া-লোহাগাড়াকে শান্তি ও সম্প্রীতির মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে জামায়াত ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট