
চট্টগ্রাম ১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, বাঁশখালীর মাটি বিএনপি এবং ধানের শীষের ঘাঁটি। আজ বাঁশখালীবাসী ঐক্যবদ্ধ এবং এলাকায় আবারও ধানের শীষের জোয়ার উঠেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি)বিকেলে উপজেলার জলদী হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে বাঁশখালী থেকে যারা বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সংসদে জোরালো দাবি তুলবেন।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, লবণ শিল্প ও লবণ চাষীদের ভাগ্য উন্নয়নে তিনি পরিকল্পিতভাবে কাজ করবেন। এছাড়াও তার প্রথম অগ্রাধিকার হবে পাড়ায় পাড়ায় অবহেলিত ও জরাজীর্ণ রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন করা।
বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট নাসিরউদ্দিন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, দিক্ষণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট ইফতেখার উদ্দীন চৌধুরী মহসিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর কবির চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী এবং জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
এছাড়াও জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মাস্টার লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, এপিপি শওকত ওসমানসহ চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণি, সরলের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শীলকূপের সাবেক চেয়ার মো. মহসিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ