চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

ফটিকছড়ি সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাজারের উত্তর প্রান্তের মহিলা মাদ্রাসার গেট সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুনে মো. খলিলুর রহমানের ফার্নিচারের দোকান, বেলালের মেকানিকের দোকান, দিদারের রড সিমেন্ট ও পাইপফিটারের দোকান এবং মহিউদ্দিনের ইলেকট্রনিক্সের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

 

ফটিকছড়ি ফায়ার স্টেশনের মনির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে। এখনো কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট