চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটিয়া সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় আজিজুল হাকিম হৃদয় (২৪) প্রকাশ প্রিন্স হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় একই এলাকার আমিন হোসেনের (প্রকাশ মোটা আমিন) ছেলে।

 

নিহত হৃদয়ের ভাই মো. রিয়াদ বলেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় বাসা থেকে খবর আসে—তার বড় ভাই আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এর আগেই স্থানীয়রা হৃদয়কে পটিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট