
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ছাত্রদল নেতা বাড়িতে না থাকলেও তার ভাই মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিমকে (২৮) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ। তিনি বলেন, উদ্ধারকৃত মালামালসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাতকানিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ির ছাঁদের এক কোণায় একটি বস্তা থেকে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ