চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ভোটের মাঠে আসলাম চৌধুরীর সমর্থনে স্ত্রী ও মেয়ের গণসংযোগ

ভোটের মাঠে আসলাম চৌধুরীর সমর্থনে স্ত্রী ও মেয়ের গণসংযোগ

অনলাইন ডেস্ক

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে ভোটের মাঠে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন তার সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা এবং একমাত্র মেয়ে মেহরীন আনহার উজমা।

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার মাহাবুব আলম কন্ট্রাকটরের পুরাতন বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় ও মাহবুব কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা, বিশেষ অতিথি ছিলেন আসলাম চৌধুরীর ভাই মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট নাছিমা আক্তার ডলি।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবুউদ্দিন, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, খায়রুল আলম, ফরিদুল আলম ফরিদ, জহুরুল আলম জনি, ইয়াকুব আলী বাবলু, রুবেল , জিয়াউর রহমান, জাফর, বাদশা, ইদ্রিস মেম্বার প্রমুখ।

 

এসময় আসলাম চৌধুরীর সহধর্মিনী তার স্বামীর অতীত কর্মকাণ্ড এবং জেল জুলুমের কথা তুলে ধরে সকলের নিকট ভোট প্রার্থনা করেন। সেই সাথে স্বামীর পাশাপাশি নিজেও এলাকাবাসীর সুখে-দুঃখে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এছাড়া আসলাম চৌধুরীর সমর্থনে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন তার একমাত্র মেয়ে মেহরীন আনহার উজমা। তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে পিতার জন্য ধানের শীষে ভোট চাইচ্ছেন। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট