চট্টগ্রাম শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই

পেকুয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই

পেকুয়া সংবাদদাতা

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী আহমেদ হোছাইন জানান, বিকেলে হঠাৎ বাড়িতে আগুন লাগলে স্থানীয়দের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তার ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আগুনের সময় ঘরের বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসায় কোনো প্রাণহানি ঘটেনি।

 

পেকুয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট