
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থেকে ৪ দিন ধরে মাইশা আকতার (১৩) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরীর ওই এলাকার বাসিন্দা মো. মুকুল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে শোভনছড়ি এলাকার নিজ বাড়ি থেকে মাইশা আকতার নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা মুকুল মিয়া ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পূর্বকোণ/পিআর