চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

বাঁশখালীতে সেনা অভিযান, অস্ত্র ও গুলিসহ আটক ১

বাঁশখালী সংবাদদাতা

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে জমির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাহারছড়ার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক জমির উদ্দিন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন তালিকাভুক্ত আসামি।

 

সেনাবাহিনী জানায়, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের স্থানীয় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল ২টি তাজা গুলি ১টি রামদা উদ্ধার করা হয়।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ বলেন, সন্ত্রাসী জমিরকে আটক করে উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট