চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ল ৪ দোকান ও গরুর খামার

রাউজানে আগুনে পুড়ল ৪ দোকান ও গরুর খামার

রাউজান সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে একটি মার্কেটের চারটি দোকান ও একটি গরুর খামার আগুনে পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন, মোহাম্মদ শফিউল আলম ও মোহাম্মদ জাহেদুল ইসলাম ও মো. আসিক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে তারা দোকানগুলোতে আগুন লাগতে দেখে। তবে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মার্কেটের চারটি দোকানসহ গরুর খামার সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. আসিক বলেন, “ঋণ নিয়ে বহু কষ্টে দোকান করেছি। সবকিছু শেষ হয়ে গেছে। এখন কী করব বুঝতে পারছি না। ঋণের টাকা কীভাবে পরিশোধ করব আল্লাহই ভালো জানেন।”

বিষয়টি নিশ্চিত করে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংজি মারমা বলেন, আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/ কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট