
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক পরিবারের চার বসতঘর পুড়ে গেছে।
এতে দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
ক্ষতিগ্রস্তরা হলেন- মো. কামাল উদ্দিন ও তার তিন ছেলে রুবেল, আকবর ও আলমগীর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/এএইচ