চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার  ১

র‌্যাব দেখে পালানোর চেষ্টা

পটিয়ায় ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার  ১

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ৩ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার মিলিটারি পোল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বজল করিম (৪৫) কক্সবাজারের চকরিয়া থানার খুটাখালী এলাকার আবুল কাশেমের ছেলে।

 

র‌্যাব জানায়,  কতিপয় মাদক কারবারি পটিয়া থেকে বোয়ালখালীর দিকে আসছে – এমন খবর পেয়ে বুধবার উপজেলার মিলিটারি পোল ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব দেখে এক সিএনজি চালক পালানোর চেষ্টা করলে গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয় । এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট