
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পারভিন আক্তার (২৭) নামে এক নারীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কালীপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল এলাকা এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, কালিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম গুনাগুরি খাসমহালের নিজ বাড়িতে অবস্থান করে মাদক ব্যবসা করছে; এমন তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়। ওই বাড়িতে তল্লাশি করে ইয়াবা ব্যবসার সহযোগী তার স্ত্রী পারভিন আক্তারকে আটক করা হয়। পারভীস আক্তারের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়ায় ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা, ১টি ২০ ইঞ্চি মনিটর, ১টি সিসিটিভি ক্যামেরা, টিভি অ্যাডাপ্টার, ফাঁকা ও লিখিত স্ট্যাম্প, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং ১ লাখ টাকার ১টি চেক উদ্ধার করা হয়।
বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘নিয়মিত অভিযানে ওই নারীকে আটক করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক সেবন, বিক্রি সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স।
পূর্বকোণ/পিআর