
রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটের উদ্যোগে এবং উত্তর মাদার্শা জমসেদিয়া তরুণ সংঘের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট এ কে এম শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ চক্ষু, শিশু, মেডিসিন, ডায়াবেটিস ও গাইনি বিষয়ক উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করেন। ওই কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও মানবিক চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মুহুরি। তার সাথে আরও উপস্থিত ছিলেন ডা. ফাহিম, ডা. পলাশ, ডা. নাইম এবং ডা. ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভি, ক্লাব সেক্রেটারি প্রফেসর মো. হাসান, রোটারিয়ান সাদমান সাইকা সেফা, অ্যাডভোকেট শিবলু, মুহিবুর রহমানসহ রোটারি ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে জমসেদিয়া তরুণ সংঘের উপদেষ্টা শফিকুল আলম হেলাল, এডভোকেট রফিকুল কাদের, সভাপতি রাসেল, সেক্রেটারি পাপন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
এই মহতী উদ্যোগের জন্য জমসেদিয়া তরুণ সংঘের সভাপতি ক্লাব প্রেসিডেন্ট শহীদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, রোটারি ক্লাব অব এরিস্টোক্রেট গত বছরও এই এলাকায় চিকিৎসা সেবা দিয়েছিল এবং সাধারণ মানুষের কল্যাণে তাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ