
রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনায় কমল সরকার (৪০) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কমল সরকার (৪০) উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকারের ছেলে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুটি মামলায় মোট ১০ বছরের সাজা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে পলাতক ছিলেন।
গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ