চট্টগ্রাম বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ২

উখিয়ায় বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ২

উখিয়া সংবাদদাতা

৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ২ জন কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজান (৩৫) এবং মনজুর আলমের ছেলে রাকি (১৮)।

 

অভিযান চলাকালে তাদের বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফ, মোবাইল ফোন এবং ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও বাংলা মদও জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা এই বিপুল পরিমাণ সরঞ্জামাদি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করত।

 

এই বিষয়ে উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার জানান, পৃথকভাবে অভিযান পরিচালনা করে এই দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট