
মায়ানমারে পাচারকালে ৭০০ বস্তা সিমেন্টবোঝাই ট্রলারসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একইসঙ্গে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ