চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটায় স্কেভেটর জব্দ

বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটায় স্কেভেটর জব্দ

বোয়ালখালী সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৩৮ অপরাহ্ণ

বোয়ালখালীতে কৃষি জমির টপসয়েল কাটার সময় একটি স্কেভেটর জব্দ করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বার ওয়ার্ডে অলিবেকারি মোড় এলাকায় মাটি কাটার সময় গাড়িটি জব্দ করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাটি কাটার লোকজন স্কেভেটর ফেলে পালিয়ে যায়।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট