চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

বোয়ালখালীতে নিখোঁজের দুদিন পর খালে মিলল শ্রমিকের মরদেহ

বোয়ালখালীতে নিখোঁজের দুদিন পর খালে মিলল শ্রমিকের মরদেহ

বোয়ালখালী সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলী জোহর (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মরহুম আলী জোহর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুছা আহমদের ছেলে।

 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী রায়খালী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

সূত্রমতে, গত ৩১ জানুয়ারি সকালে খাল থেকে মোটরের পাইপ তোলার সময় আলী জোহর অসাবধানতাবশত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তিনি বোয়ালখালীর সরোয়ার ব্রিকসে শ্রমিকের কাজ করতেন।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট