
কক্সবাজারের পেকুয়ায় বসতঘরের লাকড়ির স্তূপ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি শর্টগানের কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব সরন্জাম উদ্ধার করা হয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের বসতঘরের পেছনে লাকড়ির স্তূপের নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো ছিল।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ