চট্টগ্রাম সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

আদালতে হাজিরা দিতে এসে ফের কারাগারে সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী

আদালতে হাজিরা দিতে এসে ফের কারাগারে সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী

চকরিয়া সংবাদদাতা

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে ফের কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) একটি মামলায় হাজিরা দিতে তিনি কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন।

 

আদালতে হাজিরা শেষে তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সাঈদীর আইনজীবী ফয়জুল কবির জানান, ২০১৪ সালের একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন। সম্প্রতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় নিয়মিত হাজিরা দিতে পারেননি। পরে স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হবে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট