চট্টগ্রাম রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল কিশোর!

চকরিয়া প্রতিনিধি

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে হারবাং ভাইয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া ৬ নম্বর ওয়ার্ডের ভেটভেটি এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মিজান ভাইয়াকাটা এলাকায় মুরগির খামারে চাকরি করতো। শনিবার রাত ১০ টার খামারে তাকে মৃত অবস্থায় দেখতে পান খামার মালিক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট