
বোয়ালখালী সংবাদদাতা
২৮ জানুয়ারি, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. আলমগীর (৪৫) নামের এক বিক্রেতাকে আটকের পর পুলিশে সোর্পদ করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার পূর্ব কধুরখীলে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনা ক্যাম্পের (এডি ৪৮) ওয়ারেন্ট অফিসার মশিউর।
গ্রেপ্তার আলমগীর কধুরখীল ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের পূর্ব কধুরখীল গ্রামের নুর হোসেন সওদাগরের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আলমগীরের কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৫ লিটার চোলাই মদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

সোমবার, ০২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


