
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি পৌরসভা ১নং ওয়ার্ডের পূর্ব সৈয়দ বাড়ী সামশুল আলমের ছেলে ও মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ডেভিলহান্ট ফেজ-২ অভিযানে মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
পূর্বকোণ/সিজান/পিআর