চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

বাঁশখালীতে অটোরিক্সা উল্টে শ্রমিক নিহত 

বাঁশখালীতে অটোরিক্সা উল্টে শ্রমিক নিহত 

বাঁশখালী সংবাদদাতা 

২১ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে দ্রুতগামী অটোরিক্সা উল্টে আলী হোসেন (৪৮) নামের এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন। 

 

বুধবার ( ২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় (পিএবি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সেখেরখীল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলিবলি পাড়ার আমির হামজার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই শরীফ হাসান বলেন, আলী হোসেন সকালে চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের বড় ভাই নুরুল কাদের বলেন, গতকাল সে শহরে যায়, বাড়িতে খবর পাঠায় সকালে ফিরবে। কিন্তু ফিরেছে লাশ হয়ে।

 

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট