চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ ‘ব্যবসায়ী’ গ্রেপ্তার

সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ ‘ব্যবসায়ী’ গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৬ | ৪:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মো. আনোয়ার (২৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ধুপী পাড়ার টেক থেকে এসব গাঁজাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ী মো. আনোয়ার (২৭) উপজেলার ঢেমশা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের রাজার বাড়ি এলাকার নজির আহাম্মদের ছেলে।

 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে কাঞ্চনা এলাকায় একটি সিএনজি অটোরিকসা তল্লাশির জন্য থামানো হয়। এসময় একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনে সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গাঁজাসহ এক কারবারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট