
চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় থেকে ১টি দেশীয় বন্দুক, ৪টি বড় রামদা, ১টি ছোরা ও ১টি ছোট রামদা উদ্ধার করেছে র্যাব। সোমবার (১২ জানুয়ারি) রাতে র্যাবের একটি দল উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এএইচসি/আরআর