
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সুন্দরপুর ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনীয়া ও মহারাজার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও টপসয়েল উত্তোলনে ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ