চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

বোয়ালখালীতে ‘সুলভ মূল্যে’ সিলিন্ডার গ্যাস বিক্রি করবে প্রশাসন

ফেসবুকে ইউএনওর গণ বিজ্ঞপ্তি

বোয়ালখালীতে ‘সুলভ মূল্যে’ সিলিন্ডার গ্যাস বিক্রি করবে প্রশাসন

বোয়ালখালী সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৬ | ৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জনসাধারণের জন্য সুলভ মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে উপজেলা প্রশাসন।

 

৪টি কোম্পানির ১২ কেজি গ্যাস ১ হাজার ৪০০ টাকা করে বিক্রয়ের উদ্যাগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ সংক্রান্ত এক বৈঠকে সিদ্ধান্তের পর ইউএনও এ সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

 

ইউএনও মেহেদী হাসান ফারুক এতে বলেন, আগামী ১০ জানুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ সিলিন্ডার গ্যাস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। খালি সিলিন্ডার দিয়ে গ্যাস ভর্তি সিলিন্ডার ক্রয় করতে পারবেন জনসাধারণ।

 

আগ্রহী ক্রেতাগণকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার অনুরোধ করে তিনি বলেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০০ সিলিন্ডার গ্যাস বিক্রয় করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট