
কক্সবাজারের টেকনাফে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পৌরসভা ও সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।
তিনি জানান, অভিযানে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানদারকে মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ