
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. এরশাদ আলমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরশাদ পোপাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকুবদণ্ডী মল্লা বাড়ির মৃত শওকত আলী শরীফের ছেলে। সে পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি এরশাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ