
কক্সবাজরের মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে ৩টি ডাম্পার জব্দসহ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে উপজেলার ছোট মহেশখালীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোথাও যেন মাটি না কাটা হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ