
রাঙ্গুনিয়া ইসলামপুরে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। ওই ঘরগুলোতে তিনটি পরিবার বসবাস করত। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাইর মোহাম্মদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হচ্ছেন- মো. রফিক, মাসুদ ও রেজাউল করিম।
ফায়ার সার্র্ভিসের অপারেশন টিম লিডার মো. জাহেদুর রহমান বলেন, রান্নাঘরের চুলার আগুন থেকেই সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করা হয়।
পূর্বকোণ/পারভেজ