
কক্সবাজারের চকরিয়ায় চুরি হওয়া ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। কয়েকজনের অভিযোগে ভিত্তিতে শুক্রবার রাত থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান ও অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, ফোন চুরি ও হারানো বিষয়ে কয়েকজন লিখিতভাবে জানালে অনুসন্ধান ও অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার করা ফোন সংশ্লিষ্ট মালিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ