
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী লেনে একটি লাইনচ্যুত বগিসহ তিনটি বগি রেললাইনে রেখে চলে গেছে একটি মালবাহী ট্রেন। ১১ ঘণ্টা পর বগি তিনটি উদ্ধার করা হয়।
শনিবার (৮ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে সীতাকুণ্ড শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বগি ও কন্টেইনার উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ