
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ রাসেল প্রকাশ রিয়াজু (৩৩) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।রিয়াজু ডুলাহাজারার ডুমখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেছেন, রিয়াজু ডাকাতের বিরুদ্ধে চকরিয়া ও লামা থানায় ডাকাতি, চুরি, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন আরেকটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে চকরিয়া আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/এমএএইচ