চট্টগ্রাম রবিবার, ০৮ মার্চ, ২০২৬

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ, সাজেকে আটকা ২ হাজার পর্যটক

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। স্কুলছাত্রী ধর্ষকদের বিচার ও পাহাড়ে নারী নিপিড়নের প্রতিবাদে জুন্ম ছাত্র-জনতার ব্যানারে এ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত সাড়ে ৩ হাজার পর্যটক। তার মধ্যে শুধু সাজেকে সাজেকে আটকা পড়েছে ২ হাজার ১০০ জন পর্যটক।

এদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে রাস্তায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং চলছে। তবে, পুলিশ টহলে থাকলেও নিস্ক্রিয় দেখা গেছে। ঢাকাসহ জেলা বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা একাধিক যাত্রীবাহী বাস পথে আটকা পড়ায় পর্যটকসহ শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পর্যটক ও শ্রমজীবী মানুষ।

তবে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

উল্লেখ, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির আশে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। সে এখন ৬ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট