
চন্দনাইশ সংবাদদাতা
৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চালক মিজানকে মুখে গামছা বেঁধে উপজেলার গাছবাড়িয়া-ধোপাছড়ি সড়কের পাহাড়ে নিয়ে যান তারা।
মিজান বৈলতলীর মীর আহমদের সন্তান।
পুলিশসূত্রে জানা যায়, মিজানকে গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।
মিজান জানান, ছিনতাইকারীরা দোহাজারী থেকে ধোপাছড়ি যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। ধোপাছড়ির কাছাকাছি খুনি বটতল এলাকায় আসলে তারা গামছা দিয়ে আমাকে বেঁ-ধে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যায়।
পূর্বকোণ/আরআর

বুধবার, ১১ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৩ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৬ |
| এশা শুরু | ৭ঃ১৫ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫১ |
| সুর্যোদয় | ৬ঃ০৬ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


