
অনলাইন ডেস্ক
১৫ জুন, ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফরিদুল আলম প্রকাশ ফরিদ মিস্ত্রি (৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফরিদুল আলম উপজেলার দৌলতপুর গ্রামের মির বাড়ির মৃত গুণী মিয়ার ছেলে।
জানা গেছে, ফরিদুল আলম রাজমিস্ত্রীর কাজ করতেন। শনিবার সকালে বাড়ির পাশে একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/এএইচ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০২ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৭ |
| এশা শুরু | ৭ঃ১৬ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৪৮ |
| সুর্যোদয় | ৬ঃ০৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


