চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

চকরিয়ায় ৪ পলাতক আসামি গ্রেপ্তার

চকরিয়া সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৫ | ৭:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানার পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (২৭ এপ্রিল) রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সোয়াজনিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. হোসেন প্রকাশ মিজান (২৭), একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩২), নতুন পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ এরশাদ (৩৫) এবং ১ নং ওয়ার্ডের পাগলিবিল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে সাইদুল ইসলাম (৩৩)।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আদালত কর্তৃক পরোয়ানা ছিলো। তারা এই পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার একাধিক টিম বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট