চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মহেশখালীতে আম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নিহত কিশোর আবু রায়হান (১৫)

মহেশখালীতে আম পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

মহেশখালী সংবাদদাতা

২৬ এপ্রিল, ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আবু রায়হান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান পশ্চিম সিপাহীর পাড়ার মকবুল আহমদের ছেলে এবং স্থানীয় আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

নিহত কিশোরের পরিবার জানায়, সকালে গাছে আম পাড়তে উঠে আবু রায়হান। অসতর্কতাবশত গাছের ডাল ভেঙে সে গাছ থেকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট