চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মহেশখালীতে ভাগিনা হত্যার ঘটনায় মামাসহ চারজন গ্রেপ্তার
গ্রেপ্তার ৪ জন

মহেশখালীতে ভাগিনা হত্যার ঘটনায় মামাসহ চারজন গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৫ | ৯:০৯ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার কুতুবজোমে আবুল কাসেম (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় খুনের ঘটনায়  অভিযুক্ত মামা গফুর মিয়া ও তার দুই পুত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার পাশ্ববর্তী  উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

গফুর মিয়া ছাড়া গ্রেফতার অন্য তিন আসামি হলেন- তার পুত্র শাহেদ ও সাজ্জাদ হোসেন এবং গফুর মিয়ার চাচাতো বোন শবে মেহরাজ।

 

মহেশখালী থানার ওসি মো. কায়সার হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পেকুয়ার উজানটিয়ায় একাধিক আসামির অবস্থান নিশ্চিত হওয়া যায়। সে মতে মহেশখালী থানার একদল পুলিশ পেকুয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে মধ্যম উজানটিযার একটি বাড়িতে অভিযানে করে প্রধান অভিযুক্ত গফুরসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিদের মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি কাইছার হামিদ ।

 

উল্লেখ্য, গত বুধবার টাকার লেনদেনকে কেন্দ্র করে কুতুবজোম ইউনিয়নের কামিতা পাড়ায় মৃত কালা মিয়ার পুত্র আবুল কাসেমকে তার আপন মামা কুপিয়ে হত্যা করে। ঘটনায় অংশ নেন তার তিন পুত্রসহ আরো কয়েকজন। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আকতার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তাদের গ্রেপ্তারের খবরে মানুষের মাঝে স্বস্থি ফিরেছে। 

 

পূর্বকোণ/হোবাইব/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট