চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আহম্মদ আলী (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটের দিকে চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. আহম্মদ আলী (৩৯) চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের ব্যাঙের গুষ্টি এলাকার মৃত রৌশন আলীর ছেলে। তিনি চরলক্ষ্যা ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোর্পদ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট