চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাসের সিটের নিচে ১০ হাজার ইয়াবা, রাঙামাটিতে স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৪ | ৪:২৭ অপরাহ্ণ

রাঙামাটিতে পাহাড়িকা সুপার সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসের সিটের নিচ থেকে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় স্ত্রীসহ মো. ওয়াসিমকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২৭ অক্টোবর) জেলা শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেকপোস্টে থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ওয়াসিমের বিরুদ্ধে আগেও মাদক পাচারের মামলা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট