
রাঙামাটির কাপ্তাইয়ে অর্থঋণ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত লিপিকা টান চানজিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, পুলিশের মাদক বিরোধী ও পরোয়ানা তামিলের অভিযানে সাজাপ্রাপ্ত ওই আসামি ধরা পড়েছে। তাকে রাঙামাটি জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ