
মহেশখালী সংবাদদাতা
২৬ নভেম্বর, ২০২৩ | ২:৪২ অপরাহ্ণ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি মগডেইল এলাকা থেকে সন্ত্রাসী মঈন উদ্দিন প্রকাশ বদাইয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঈন উদ্দিন মাতারবাড়ি মাইজপাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মাতারবাড়ি মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ

বুধবার, ০৪ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


