
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৩ | ১২:৩২ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেয় মুখোশধারী দুর্বৃত্তরা।
ট্রাকের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ভোরে কয়েকজন মুখোশধারী যুবক দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা চলে যাওয়ার সময় ট্রাকটির প্লাস ভেঙে ফেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমান। তিনি বলেন, ট্রাকে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এএইচ

বুধবার, ০৪ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


