
আনোয়ারা সংবাদদাতা
৪ অক্টোবর, ২০২৩ | ১১:১২ অপরাহ্ণ
চট্টগ্রামের আনোয়ারায় ৫ শ লিটার চোলাইমদ ও একটি মিনি ট্রাকসহ ৩ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের মো. সাদিকের ছেলে মোহাম্মদ নাজির (৩৮), বান্দরবান জেলার শোয়ালক বাজার এলাকার মো. হোসেনের ছেলে নুরুল আলম (২৬) ও মো. সোনা মিয়ার ছেলে মো. জাহেদ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোলাইমদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


